মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জিম্বাবুয়েকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১, ৯.০২ পিএম
  • ৬৯৪ বার পড়া হয়েছে

প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিং উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়েছে বাংলাদেশ।  নাঈম-সৌম্যর সেই রেকর্ড জুটিতে ভর করে হারারেতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ।লক্ষ্যটা খুব বেশি বড় নয়। জিততে বাংলাদেশের চাই ১৫৩ রান।

টসে জিতে আগে ব্যাট করে জিম্বাবুয়ে। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ১ ওভার বাকি থাকতেই গুড়িয়ে যায় স্বাগতিকদের ইনিংস। এর পরও বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেয় জিম্বাবুয়ে দল।

জিম্বাবুয়ে দলের বোলাররা কোনো সাফল্যই পায়নি ম্যাচে। দুটি আউটই হয়েছে রানআউটে। রান তাড়ায় লক্ষ্যে পৌঁছে যায়। জিম্বাবুয়ে বোলার দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার।

১৩.১ ওভারে গিয়ে উদ্বোধনী জুটি ভাঙে।  ততক্ষণে বাংলাদেশের স্কোর ১০০ ছাড়িয়ে গেছে। এই শতরানের জুটিতে সৌম্যর অবদান কাঁটাকাঁটায় ৫০ রান। এটি বাংলাদেশের পক্ষে একটি রেকর্ডও।

উদ্বোধনী জুটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৯২। জিম্বাবুয়ের বিপক্ষেই গত বছর মার্চে এই জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। এবার তাদের রেকর্ড ভাঙলেন নাঈম-সৌম্য। ৪৫ বলে ৫০ রানে ব্যাট করার সময় রানআউট হয়ে ফিরলেন সৌম্য। চার বাউন্ডারি ও ২ ছক্কায় এই ইনিংস সাজিয়েছেন সৌম্য।

অন্যদিকে ফিফটির দেখা পেয়েছেন নাঈম শেখও। ৪০ বলে করেছেন ফিফটি হাঁকান তিনি।

সৌম্যর আউটের পর ব্যাট হাতে নামেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু ঝুঁকিপূর্ণ একটি সিঙ্গেল নিতে গিয়ে রানআউটের শিকার হন। ক্রিজে পৌঁছার একটু আগে ব্লেসিং মুজারাবানির সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে যায় মাহমুদউল্লাহর।

আগামীকাল শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ১৯ ওভারে ১৫২ (মাধেভেরে ২৩, মারুমানি ৭, চাকাভা ৪৩, মায়ার্স ৩৫, রাজা ০, মুসাকান্দা ৬, বার্ল ৪, জঙ্গুয়ে ১৮, মাসাকাদজা ৪*, এনগারাভা ০, মুজারাবানি ৮; সাইফ ৪-০-২৩-০, মুস্তাফিজ ৪-০-৩১-৩, সাকিব ৪-০-২৮-১, শরিফুল ৩-০-১৭-২, মেহেদি ১-০-১৮-০, মাহমুদউল্লাহ ১-০-১৪-০, সৌম্য ২-০-১৮-১)।

বাংলাদেশ : ১৮.৫ ওভারে ১৫৬/২ (সৌম্য ৫০, নাঈম ৬৬, মাহমুদউল্লাহ ১৫, সোহান ১৬; মুজারবানি ৩.৫-০-২২-০, রিচার্ড ৪-০-৪৬-০, মাধাভেরে ৩-০-২৪-০, সিকান্দার ২-০১৬-০, মাসাকাদজা ৩-০-২০-০)।

ফল : আট উইকেটে জয়ী বাংলাদেশ।

ম্যান অব দ্য ম্যাচ : সৌম্য সরকার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com