সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভারতের দিল্লিতে আবাসিক কাম-বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৯

  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ৩.২০ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

ভারতের দিল্লির শহরতলীর কেরারি এলাকায় একটি ৩ তলা আবাসিক কাম-বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে তিন শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছে। দিল্লির দমকল বাহিনী এ কথা জানায়। খবর এএফপি’র।
গত ৮ ডিসেম্বর দিল্লির উত্তরাংশে আনাজ মান্দি এলাকায় একটি ৪ তলা বিশিষ্ট অবৈধ উৎপাদন ভবনে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪৩ জনের প্রাণহানির পর এ ঘটনা ঘটলো।
দিল্লি দমকল বাহিনীর তথ্যানুসারে, রাত ১২টা ৩০ মিনিটে এক বাড়ি থেকে ফোন পাওয়ার পর ৮ টি দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়।
ভবনটির নিচের তলায় কাপড়ের গুদাম এবং উপরের তলাসমূহ আবাসিক।
দিল্লির একজন দমকল কর্মকর্তা বলেন, ভোর ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো বলেন, ৯ ব্যক্তি ঘটনায় নিহত হয়। তাদের পরিচয় পাওয়া গেছে।
নিহতরা হলেন, রামচন্দ্র ঝা (৬৫), সুদরিয়া দেবী (৫৮), সাঞ্জু ঝা (৩৬), উদয় চৌধুরি (৩৩) ও তার স্ত্রী মুসকান (২৬), তাদের তিন সন্তান অঞ্জলি (১০), আদর্শ (৭) ও তুলসী (৬ মাস)।
তিন ব্যক্তিকে উদ্ধারকর্মীরা উদ্ধার করেন তারা হলো পুজা (২৪) ও তার কন্যা আরাধ্য (৩) এবং সৌম্য (১০)।
ভবনটির কোথাও অগ্নিনির্বাপনের কোনো যন্ত্র পাওয়া যায়নি।
কর্মকর্তা বলেন, ৩ তলায় একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে ভবনটি আংশিক ধ্বসে পড়ে। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com