সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

সিট প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯, ৯.৩৩ পিএম
  • ৭৮২ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা আজ রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছেন।
রোগীদের সিট প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগে দুদক অভিযোগ কেন্দ্রে (টোল ফ্রি হটলাইন-১০৬) আসা অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালান তারা।
এ নিয়ে কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট আজ রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে ৬টি অভিযান চালিয়েছে।
সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে আজ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ অভিযান চালায়। অভিযানকালে টিম জানতে পারে, এ হাসপাতালে রোগী ও স্বজনরা অজ্ঞাত থাকার কারণে বেশ কিছু পেয়িং বেড খালি থাকা সত্ত্বেও রোগীরা সেখানে আসন গ্রহণ করেন না। এ বিষয়ে হাসপাতালের পরিচালক জানান, স্বল্প আয়ের রোগীগণ পেয়িং বেডে থাকতে না চাওয়ায় পেয়িং বেড খালি থাকে, অথচ নন-পেয়িং বেডে রোগীরা আসন পান না। টিম এ সমস্যা দূরীকরণে কিছু সংখ্যক পেয়িং বেডকে নন-পেয়িং বেড হিসেবে ঘোষণার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ প্রদান করে। একই টিম ড্রাইভিং লাইসেন্স প্রদানে ঘুষ দাবী ও গ্রাহক হয়রানির অভিযোগে সিলেট বিআরটিএতে অভিযান পরিচালনা করে।
এছাড়া রাজধানীর একটি কলেজে ঘুষের বিনিময়ে প্রভাষক হতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানের অভিযোগে এবং নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে সেবা প্রদানে অনিয়ম, দুর্নীতি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগে যথাক্রমে প্রধান কার্যালয় এবং সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ হতে পৃথক অভিযান পরিচালনা করেছে।
এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে গুচ্ছগ্রামের ঘর প্রদানে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুর এর উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে আজ এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম জানতে পারে, নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানমারী গ্রামের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় ৫০টি ঘর নির্মাণ করা হয়েছে, তবে এখনো কোন ঘর বরাদ্দ দেওয়া হয়নি। টিমের নিকট অভিযোগ আসে, মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান অনৈতিক সুবিধার মাধ্যমে প্রকৃত ভূমিহীনদের বঞ্চিত করে ঘর বরাদ্দ দিচ্ছেন। টিম নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করে। ইউএনও প্রকৃত ভূমিহীনরা যাতে ঘর বরাদ্দ পায় বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দেন।
একই টিম নবাবগঞ্জ উপজেলায় সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ অভিযান পরিচালনা করে। টিমের প্রাথমিক পর্যালোচনায় নির্মাণাধীন নবাবগঞ্জ-ভাদুরিয়া সড়কের কাজটি নি¤œমানের হয়েছে বলে প্রতীয়মান হয়। নির্মাণকাজটি প্রাথমিক পর্যায়ে থাকায় টিমের পক্ষ হতে যথাযথ মান নিশ্চিত করে কাজ স¤পাদনের নির্দেশনা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com