সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

সুস্থ থাকতে লটকন খাওয়ার পরামর্শ

  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১, ১১.০৫ পিএম
  • ৩৮৯ বার পড়া হয়েছে

বর্ষার ফুল কদম, বর্ষার ফল লটকন- এভাবে বললে খুব একটা ভুল হবে না। বর্ষার মৌসুমে প্রচুর লটকন পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, লটকন এমন সব উপাদানে ঠাসা যাতে কোলন ক্যান্সারসহ নানান জটিল ও কঠিন অসুখ সেরে ওঠে। তাই এ সময়ে সুস্থ থাকতে প্রচুর পরিমাণে লটকন খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আসুন জেনে নেই লটকনের পুষ্টিগুণ সম্পর্কে-

ভিটামিন বি সমৃদ্ধ ফলঃ ভিটামিন বি-১ এবং ভিটামিন বি-২ সমৃদ্ধ ফল লটকন। লটকনে ভিটামিন বি-১ এর পরিমাণ হল ১০.০৪ মিলিগ্রাম এবং ভিটামিন বি-২ আছে ০.২০ মিলিগ্রাম। বেরিবেরি রোগ সারাতে লটকনের ভূমিকা বেশ কার্যকর। শারীরিক দূর্বলতা, বুক ধড়ফড় করা, হাত-পায়ে ব্যথা, ঠোঁট এবং পায়ের তালু ফাটা, ঠোঁট ও মুখের ঘা এবং বারবার গলা শুকিয়ে যাওয়ার সমস্যায় যারা ভুগছেন লটকন তাদের জন্য আদর্শ পথ্য।

ভিটামিন সিঃ লটকনে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। দৈনিক মাত্র ২-৩ টি লটকন খেলে প্রতিদিনের ভিটামিন সি’র অভাব পূরণ হয়ে যাবে। দাঁত-মাড়ি ও ত্বকের যেকোনো সমস্যার পেছনে ভিটামিন সি’র অভাবকে দায়ী করা হয়। তাই নিয়মিত লটকন খেলে এ ধরনের সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

রোগ প্রতিরোধ ক্ষমতায় বাড়ায়ঃ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি’র জুড়ি নেই। একইভাবে মন-মেজাজ প্রফুল্ল রাখতেও ভিটামিন সি’র ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিটামিন সি’য়ে ভরপুর লটকন খেলে রোগ-বালাই যেমন দৌড়ে পালাবে, তেমনি শরীরে নতুন রোগও বাসা বাঁধতে দেবে না। তাই সুস্থ্য থাকতে, নিজেকে ফিট রাখতে নিয়মিত খেতে হবে স্বাস্থ্যকর এই ফলটি।

 প্রচুর ক্যালরিঃ ১০০ গ্রাম লটকনে ক্যালরির পরিমাণ ৯২। যেখানে ১০০ গ্রাম কাঁঠালে ক্যালরি পাওয়া যায় ৪৬। অর্থাৎ কাঁঠালের দ্বিগুন ক্যালরি আছে ছোট্ট এই লটকন ফলে। যারা প্রচুর পরিশ্রমের কাজ করেন কিংবা দুর্বলতায় ভোগেন তারা নিয়মিত লটকন খেলে শরীরে শক্তি পাবেন।

কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়ঃ ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালশিয়াম, পটাশিয়ামসহ লটকনের নানান সব উপাদান মানবদেহে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় বলে নিশ্চিত করেছেন গবেষকরা। তাই চিকিৎকরা বলেন, বর্ষার এই ফলটি খেতে হবে প্রচুর পরিমাণে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com