রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

ঠাকুরগাঁওয়ে ট্রেনের আসন পুনর্বহাল ও বগির মান উন্নয়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১২.৩৮ এএম
  • ৩৮৬ বার পড়া হয়েছে

 

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ-বাংলাদেশের উত্তর বঙ্গের ঠাকুরগাঁও হতে ঢাকাগামী ট্রেনের পূর্বের ১৭০ টি আসন পুনর্বহাল ও বগির মান উন্নয়নের দাবিতে মানববন্ধন মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।গত ৮ জুলাই সোমবার দুপুর ১২ টায় ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তায় “বদলে দাও ঠাকুরগাঁও” এর আয়োজনে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।সে সময় বক্তব্য রাখেন, “বদলে দাও ঠাকুরগাঁও”এর প্রধান সমন্বায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নুর উস সাদিক,একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম জসিম, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি এম এ সামাদ, সাংবাদিক, অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী,আরমান শিহাব সহ অনেক।সে সময় তারা বলেন,ঠাকুরগাঁওয়ে আগেও ট্রেনের বগি পরিবর্তন করা হয়েছে যার ফলে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের মানুষকে অনেক দুর্ভোগে পড়তে হয়।এদিকে যেমন ট্রেনের বগি পরিবর্তন করেছে অন্যদিকে কয়েকদিন আগে আবার ট্রেনের আসন সংখ্যা কমিয়ে আনা হয়েছে যা আমাদের উত্তরবঙ্গের মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ।সকলের দাবি বাংলাদেশের সবচেয়ে দূরত্বের জায়গা ঠাকুরগাঁও ও পঞ্চগড়।তাই এই অঞ্চলে ভালো ও মানসম্পন্ন ট্রেনের পাশাপাশি আসন সংখ্যা বাড়ানো হোক। এ সময় বক্তারা আরো বলেন,আমাদের আসন সংখ্যা যেটা পূর্বের ছিল সেই আসন সংখ্যা থেকে ৬০ টি আসন কমানো হয়েছে। আমরা মনে করি আরও আসন সংখ্যা বেশি দিয়ে যদি ভালো মানের বগি দেওয়া হয় তাহলে এই অঞ্চলে মানুষের জন্য অর্থনৈতিক পথ যেমন সুগম হবে অন্যদিকে যাতায়াতের রাস্তাও সুখময় হবে।
আমাদের দাবী অবিলম্বে এসব করা না হলে পরবর্তীতে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ কারী নেতৃবৃন্দ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com