সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ভারতে দিল্লিসহ উত্তরাঞ্চল তীব্র ভূমিকম্পনে কেঁপে উঠল স্কেলে ৬.৩

  • আপডেট সময় শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯, ১০.৪২ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লিসহ ভারতের উত্তরাঞ্চল।  ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক মিনিট ধরে দিল্লিতে ভূমিকম্প হয়েছে। এতে আতঙ্কে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প হয়েছে সেখানে।

দিল্লিতে ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৬.৩ হলেও উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ। উৎসস্থলে কম্পনের তীব্রতা ৬.৮। ভূমিকম্প হয়েছে পাকিস্তানেও; সেখানে ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি ব্যাপক হতে পারে।

ভূমিকম্পের সময় পাকিস্তানের একটি শহরের মানুষজনকে রাস্তায় বের হয়ে এসে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

 

এরই মধ্যে ভূমিকম্পের সময়কার একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছে এনডিটিভি। সেই ভিডিওতে দেখা যায়, অফিসের ফ্যান এবং ঝাড় বাতি ভূমিকম্পের ফলে ব্যাপকহারে দুলছে। সেই ভিডিও দেখে অনেকেই ধারণা করছেন, ক্ষয়ক্ষতি অনেক বেশি হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com