সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী হিসেবে নওগাঁ জেলা থেকে মাহমুদুন নবী বেলালকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় নওগাঁ সদর উপজেলা কৃষকলীগের ফুল দিয়ে শুভেচ্ছা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ৮.২২ পিএম
  • ৩৪৮ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৫জুন ২০২১ইং (পহেলা আষাঢ়) বাংলাদেশ কৃষকলীগের ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার ৩টায় বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভারচুয়ালি ভাবে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। পরে গণভবনে বরই এবং পলাশ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১ শুভ উদ্বোধন উপলক্ষ্যে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এসময় বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী হিসেবে কৃষকলীগের ৩ নেতা-কর্মীর নাম ঘোষনা করেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি। এসময় সারাদেশের মধ্যে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী হিসেবে নওগাঁ জেলা থেকে মাহমুদুন নবী বেলালকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে।

শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী হিসেবে নির্বাচিত করায় বুধবার বিকালে নওগাঁ জেলা সদর উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো। এসময় নওগাঁ জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোঃ খোরশেদ আলম, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জাম, সিনিয়র সহ-সভাপতি খন্দোকার মোবারক হোসেন সহ অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com