শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

অপশক্তির বিষবৃক্ষ তুলে ফেলা জঙ্গিবাদ নির্মুল বর্তমান সরকারের চ্যালেঞ্জ:সেতুমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯, ৬.৫৫ পিএম
  • ৭৭০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের এবারের শপথ হবে, জঙ্গিবাদ নির্মুল ও সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেয়া।
তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিষবৃক্ষ তুলে ফেলা এবং জঙ্গিবাদ নির্মুল বর্তমান সরকারের চ্যালেঞ্জ। এটি বাস্তবায়নে নবীণ-প্রবীণের সমন্বয়ে আওয়ামী লীগের এবারের কমিটিকে আরও গতিশীল করা হবে।
কাদের আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনের জন্য তৈরি মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, দলকে শক্তিশালী করা না গেলে সরকার সফল হয় না। আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে হবে। সে লক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বর্তমান কমিটির সফলতা-ব্যর্থতার মূল্যায়ন করবে দলীয় নেতা-কর্মী ও জনগণ। আওয়ামী লীগের বিভাগীয় এবং জেলা কমিটিগুলো সফলভাবে কাজ করেছে বলেও জানান তিনি।
সেতুমন্ত্রী কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ভিশন সফল করতে আওয়ামী লীগের নতুন কমিটি কাজ করবে। দলের গঠনতন্ত্র পরিবর্তন ও সংশোধন হবে বলেও জানান তিনি। তিনি বলেন, এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ। উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মির্জা আজম এমপি, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সিনিয়র নেতা মহিউদ্দিন আহমেদ মহি প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com