সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মুসলিমদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে কংগ্রেস, সিএএ নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯, ৫.২২ পিএম
  • ৪১০ বার পড়া হয়েছে

দেশ জুড়ে প্রতিবাদ-প্রতিরোধের মধ্যেই এ বার সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার সঙ্গে জুড়ে দিলেন পাকিস্তান ইস্যুও। ঝাড়খণ্ডের বারহাইতে ভোটপ্রচারে গিয়ে মঙ্গলবার কংগ্রেস ও তার জোট শরিকদের চ্যালেঞ্জ ছুড়ে মোদী বলেন, ‘‘ক্ষমতা থাকলে ওঁরা খোলাখুলি ঘোষণা করুন, পাকিস্তানের সব অনুপ্রবেশকারীকে নাগরিকত্ব দিতে তৈরি। কংগ্রেস মুসলিমদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ তুলে মোদীর আশ্বাস, নয়া নাগরিকত্ব আইনের জন্য কোনও ভারতীয় নাগরিকের সমস্যা হবে না।

 নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ব্যাপক বিক্ষোভ ছড়িয়েছে। অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। পশ্চিমবঙ্গেও প্রায় প্রতি দিন অবরোধ-বিক্ষোভ চলছে। প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে বাস-বাইক জ্বালিয়ে প্রতিবাদ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের মারধর করে বলেও অভিযোগ।

এমনই প্রেক্ষাপটেই এ দিন ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের প্রচারে বারহাইত যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই একটি নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে বলেন, ‘‘কংগ্রেস ও তার সহযোগী দলগুলোকে আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। ওদের (কংগ্রেস ও সহযোগী দলগুলির) সাহস থাকলে খোলাখুলি ঘোষণা করুক যে, তারা পাকিস্তান ও ভারতের সব অনুপ্রবেশকারীকে নাগরিকত্ব দেবে। দেশও তার প্রতিদান দেবে।

কংগ্রেসের বিরুদ্ধে ‘ভয়ভীতি’ ও ‘মিথ্যাচার’-এর অভিযোগও এ দিন তুলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘কংগ্রেস মিথ্যাবাদী। আতঙ্ক ছড়াতে অভ্যস্ত। আমরা নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করেছি। তার পর এখন ফের তারা ডাহা মিথ্যে কথা বলছে। আমি আবারও আশ্বস্ত করছি, ভারতীয় নাগরিকের ক্ষেত্রে সিএএ কোনও প্রভাব ফেলবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com