সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মার্কিন কংগ্রেসের হাউস ৬৫৮ পাতার ইমপিচমেন্ট রিপোর্টে ‘দোষী’ ট্রাম্প

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯, ৪.৫০ পিএম
  • ৩৪৭ বার পড়া হয়েছে
ফাইল ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজ়েন্টেটিভসে চলা তদন্তের রিপোর্ট প্রকাশ করলেন বিচারবিভাগীয় কমিটির চেয়ারম্যান জেরল্ড ন্যাডলার। রবিবার স্থানীয় সময় রাত সাড়ে বারোটায় এই রিপোর্ট প্রকাশ করা হয়। ৬৫৮ পাতার সেই রিপোর্টের ছত্রে ছত্রে লেখা রয়েছে, কেন দোষী সাব্যস্ত করা উচিত প্রেসিডেন্টকে। ন্যাডলারের কথায়,  ‘‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। তাঁর কাজকর্ম সংবিধান-বিরোধী। তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। ’’

২৪ সেপ্টেম্বর থেকে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্ত চলছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজ়েন্টেটিভসে। পরশু বুধবার ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে কি না, সে বিষয়ে হাউসে চূড়ান্ত ভোটাভুটি হবে। তার আগে প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে, দু’টি বিষয়ের জন্য প্রেসিডেন্টকে ইমপিচ করা যেতেই পারে। প্রথম, ২০২০-র প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করার জন্য চাপ দিয়েছিলেন একটি ইউক্রেনকে। যা নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের শামিল। দ্বিতীয়, কংগ্রেস যখন এ বিষয়ে তদন্ত শুরু করে, সেই প্রক্রিয়া বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন প্রেসিডেন্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com