শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে হামাসের প্রধান ইসমাইল হানিয়া

  • আপডেট সময় রবিবার, ১৬ মে, ২০২১, ৩.১৬ পিএম
  • ৮০১ বার পড়া হয়েছে

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ও ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেছেন, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে এবং আমরা বিজয়ী হবই।

একটি শরণার্থী শিবিরে ইসরায়েলের বর্বর হামলার প্রেক্ষিতে গতকাল শনিবার বিকেলে গাজায় দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। তার আগে গাজা উপত্যকার আশ-শাতি শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালায় দখলদার ইসরায়েল।

ইসমাইল হানিয়া বলেন, সাধারণ মানুষের ওপর হামলার সব দায়-দায়িত্ব ইসরায়েলকে নিতে হবে। আমরা ঘোষণা করছি, দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতির প্রতিরোধ আন্দোলন অব্যাহত থাকবে। আমরা বিজয়ী হবই।

তিনি আরো বলেন, শরণার্থী শিবিরে হামলার মাধ্যমে ফিলিস্তিনি যোদ্ধাদের মোকাবেলায় ইসরায়েলের পরাজয় ও অক্ষমতার চিত্র ফুটে উঠেছে।

হামাস নেতা বলেন, ফিলিস্তিনি যোদ্ধাদের বীরোচিত এবং বিস্ময়কর প্রতিরোধ দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে দখলদার ইসরায়েল। আর শরণার্থী শিবিরের নিরীহ মানুষের ওপর হামলার মাধ্যমে তারা সেটারই পরিচয় দিয়েছে।

প্রসঙ্গত, ইসরায়েলি বাহিনী জঙ্গি বিমান দিয়ে গতকাল শনিবার ফিলিস্তিনের গাজা উপত্যকার শাতি শরণার্থী শিবিরে হামলা চালায়। এতে ৮ শিশুসহ ১০ জন মারা যান। বর্বর ওই হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে পার্সটুডে।

গাজার উপত্যকার আশ-শিফা হাসপাতালের চিকিৎসক নাবিল আবু আর-রিশ গণমাধ্যমকে বলেন, আহতদের মধ্যে একটি নবজাতকও রয়েছে। এটাকে তিনি শতভাগ গণহত্যা বলে উল্লেখ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ইসরায়েলি বাহিনী শরণার্থী শিবিরটিতে বোমাবর্ষণ করেছে। পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে ভবনটি।

এদিকে, গাজায় গত কয়েক দিনের ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৪০ শিশু ও ২৫ জন নারী রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com