সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা আন্দোলনকারীদের দখল

  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ৭.০৬ পিএম
  • ৩৩৬ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গে গতকাল দুপুর থেকে যে এনআরসি ও নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল, আজ তা আরো ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে।

শনিবার পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা আন্দোলনকারীদের দখলে চলে গিয়েছে। মুর্শিদাবাদের কৃষ্ণপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা লালগোলা প্যাসেঞ্জার, হাজারদুয়ারি এক্সপ্রেস ও তিনটি লোকাল ট্রেনে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয়। সন্ধ্যা পর্যন্ত দাউদাউ করে সেগুলিকে জ্বলতে দেখা গিয়েছে। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের ওপর দশটি যাত্রীবাহী বাসে পরপর আগুন লাগিয়ে দেওয়ায় মহিলা ও শিশুসহ যাত্রীরা প্রাণভয়ে ছোটাছুটি করতে থাকেন।

শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে প্রতিবাদের ডাক দেওয়া মাত্র কয়েক ঘন্টার মধ্যে কলকাতাসহ গোটা রাজ্যে বিক্ষোভ শুরু হয়ে গিয়ে ছিল। তার রেশ ধরে আজ শনিবার সকাল থেকেই বিক্ষোভকারীরা তাণ্ডব চালায়। সাঁকরাইল রেল স্টেশনের টিকিট কাউন্টারে আগুন লাগানো হয়, গতকালের মতো আজো রেল লাইনে জ্বলন্ত টায়ার রেখে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়, অবরোধে আটকে থাকা ট্রেনগুলো ভাঙচুর করা হয়। এসবের ফলে পঞ্চাশটিরও বেশি দূরপাল্লার ট্রেন, সমসংখ্যক মাঝারি পাল্লার ট্রেন ও শতাধিক লোকাল ট্রেন বাতিল করে দিতে হয়েছে। একই রকম বিক্ষোভ চলে রাস্তার উপর টায়ার জ্বেলে অবরোধ সৃষ্টি করে। ভারত ও বাংলাদেশের মধ্যে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আটকে আছে কয়েকশো ট্রাক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com