বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার

অসচ্ছল-প্রতিবন্ধী-এতিমদের মাঝে নতুনধারার ‘ঈদ উপহার’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১, ১১.১৪ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে
অসচ্ছল-প্রতিবন্ধী-এতিমদের মাঝে নতুনধারার ‘ঈদ উপহার’ প্রদান কর্মসূচী সমাপ্ত হয়েছে। ৩ দিন ব্যাপী এই কর্মসূচীর সমাপনীর দিন সকাল ১০ টা খিলগাঁও-মুগদা-মান্ডা এবং বিকেল ৪ টায় পুরানা পল্টন, সেগুনবাগিচা, হাইকোর্ট, শহীদ মিনার, ঢাকা বিশ^বিদ্যালয়, শাহবাগ সহ বিভিন্ন এলাকায় অসচ্ছল-অনাথ শিশু কিশোরদের মাঝে ‘ঈদ উপহার’ প্রধান করেন নতুনধারার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, হাসিবুল ইসলাম হাসিব প্রমুখ। এর আগে উদ্বোধনী দিন ১১ মে পল্টন-মতিঝিল-ফকিরাপুল ও যাত্রাবাড়ি এলাকায় ৩ শতাধিক মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি প্রদান করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ। দ্বিতীয় দিন ১২ মে দক্ষিণ বনশ্রী প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার সভাপতি ইভানা শাহীনের সভাপতিত্বে ও গুলশান প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি প্রকৌশলী লায়লা শামসুন্নাহারের সভাপতিত্বে প্রতিবন্ধী নারী-পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি প্রদান করেন নতুনধারার নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com