সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্র-কানাডার-যুক্তরাজ্য সতর্কতা জারি

  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ১১.২৭ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত আছে। আইনটি কোনোভাবেই কার্যকর হতে দেয়া হবে না বলে জানিয়েছেন ৬ রাজ্যের মুখ্যমন্ত্রী। চলমান এ বিক্ষোভের কারণে দেশটিতে নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। এদিকে, নতুন নাগরিকত্ব আইনকে বৈষম্যমূলক বলে উল্লেখ করেছে জাতিসংঘ।

রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই দেশের আইনে পরিণত হয়েছে এই বিল। যার প্রেক্ষিতে আসাম, ত্রিপুরা এবং মেঘালয়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এমনকি আসামের গুয়াহাটিতে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়। স্থগিত রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট ও এসএমএস সেবা।

বিশ্লেষকদের মতে, এমন সংকটময় পরিস্থিতিতে এসব রাজ্য ভ্রমণের সময় গাড়িতে ভাঙচুর চালানো হতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। আর তাই এসব রাজ্যে ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।

এর আগে গত সোমবার (৯ ডিসেম্বর) ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। এই বিলে প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিম অনুপ্রবেশকারীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পার্লামেন্টে বিলটি উত্থাপন করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গত বুধবার (১১ ডিসেম্বর) রাজ্যসভায় পাস হয় বিলটি। রাজ্যসভায় এই বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি। আর বিপক্ষে পড়েছে ১০৫টি ভোট। যার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে বিতর্কিত এই বিলটিতে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com