বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

আগামী ১৬ মে ঢাকায় আসছে শ্রীলংকা ক্রিকেট দল

  • আপডেট সময় বুধবার, ৫ মে, ২০২১, ১১.৩৩ পিএম
  • ৫০৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৬ মে ঢাকায় আসছে শ্রীলংকা ক্রিকেট দল।
আজ শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশে এসে ১৭ ও ১৮ মে দু’দিনের কোয়ারেন্টাইনে থাকবে লংকানরা।
কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু করবে শ্রীলংকা। বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমিতে ১৯ ও ২০ মে অনুশীলন করবে তারা। ২১ মে বিকেএসপিতে সফরের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে লংকানরা।
২৩ মে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে শ্রীলংকা। ওয়ানডে সিরিজ শুরুর আগের দিনও অনুশীলন করবে সফরকারীরা
সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২৫ ও ২৮ মে। দিবা-রাত্রির সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সিরিজ শেষে ২৯ মে বাংলাদেশ ছাড়বে শ্রীলংকা। তিন ম্যাচের সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। এই টুর্নামেন্টের মাধ্যমে ২০২৩ সালে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে দলগুলো।
সদ্যই শ্রীলংকা সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে টাইগাররা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com