সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আসাম রাজ্যে বিক্ষোভ আরো তীব্র আকার ধারণ পুলিশের গুলিতে ১জনের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯, ৪.২২ পিএম
  • ৩৩২ বার পড়া হয়েছে

ভারতের সংসদে নাগরিকত্ব সংশোধন বিল পাশের পর আসাম রাজ্যে বিক্ষোভ আরো তীব্র আকার ধারণ করেছে। পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে।

নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে দীর্ঘ দিন ধরেই অসন্তোষ ধূমায়িত হয়ে উঠছিল। তা চাপা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের আশ্বাসে যে কোন কাজ হয়নি, বিগত কয়েকদিনের বিক্ষোভে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। বিশেষ করে ত্রিপুরা ও অসমে বিক্ষোভকারীরা হিংসাত্মক হয়ে ওঠায় সেনা মোতায়েন করতে হয়েছে। আসামের রাজধানী গুয়াহাটিতে পুলিশের গুলিতে এক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। সব ট্রেন ও বিমান বাতিল। জনতা দুটি রেল স্টেশনে এবং একজন বিজেপি বিধায়কের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। কুড়িটি জেলার ইন্টারনেট ও মোবাইল সার্ভিস সাময়িক ভাবে বাতিল করা হয়েছে উস্কানি দেওয়া ও গুজব ছড়ানো বন্ধ করতে। সুদূর কাশ্মীর থেকে আধা সামরিক বাহিনীকে পাঠানো হচ্ছে আসামে। গুয়াহাটি সহ বিভিন্ন উপদ্রুত জায়গায় কার্ফু জারি করা হয়েছে। সেগুলির পুলিশ কর্তাদের এবং গুয়াহাটির পুলিশ কমিশনার ও পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেলকে সরিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com