সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নওগাঁয় অসহায় কৃষকের পাশে যুবলীগের সাধারণ সম্পাদক বিমান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১, ৪.৪০ পিএম
  • ৩১৯ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রভাবে শ্রমিক সংকট থাকায় নওগাঁয় হতদরিদ্র ও বর্গা চাষিদের ধান কেটে দিচ্ছে জেলা যুবলীগের নেতৃবৃন্দ। নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়ের নেতৃত্বে জেলায় ১শ’টি টিম গঠন করে একই ভাবে ধান কেটে দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২০ সদস্য একটি টিম সদর উপজেলার পার-নওগাঁঁর টিএ্যান্ডটি পাড়া গ্রামের হারুন মোল্লা নামে এক গরিব কৃষকের দুই বিঘা জমির ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌছে দেন।
কৃষক হারুন মোল্লা বলেন, ‘আমি গরিব মানুষ। অন্যের জমিতে বর্গা চাষ করেছি। ধান পেকে গেছে। করোনা পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক পাচ্ছিলাম না। যুবলীগের নেতা বিমান কুমার রায়ের নেতৃত্বে যুবলীগের নেতৃবৃন্দ আমার ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছে। তারা আমার ধান কেটে না দিলে আমি বড়ধরনের লোকশানে পড়তাম। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’
নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। তাই জেলার গরিব ও অসহায় কৃষকদের ধান কাটার কাজে সহযোগিতা করতে জেলা যুবলীগ জেলার ৯৯টি ইউনিয়নে টিম গঠন করেছে। যেখানেই শ্রমিক সংকট, সেখানেই যুবলীগ নেতা-কর্মীরা উপস্থিত হয়ে কৃষকের ধান কেটে দেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com