সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জার বাড়িতে গুলিবর্ষণ

  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ৪.১৩ পিএম
  • ৪৮৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তাঁর ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার বাড়িতে দুর্বৃত্তেরা গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওবায়দুল কাদেরের রাজাপুর গ্রামের নিজ বাড়িতে এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তাঁর ছোট ভাই শাহাদাৎ হোসেন।

শাহাদাৎ হোসেন বলেন, ‘আমরা পরিবার-পরিজন নিয়ে বাড়িতে ছিলাম। এ সময় বাইরে পর পর কয়েক রাউন্ড গুলির শব্দ আমরা শুনতে পাই। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা মন্ত্রীর বাড়িতে যাই। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বাড়ির উত্তর পাশের এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এর আগে গত ১৬ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ফেনীর দাগনভূঁইয়ার দিক থেকে সাতটি মোটরসাইকেল এসে কাদের মির্জার বাড়িতে একই স্থানে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে সার্বক্ষণিক পুলিশ অবস্থান করলেও তাঁদের চোখকে ফাঁকি দিয়ে বার বার গুলি ও ককটেল হামলার ঘটনায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com