সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

চিকিৎসক ম্যাজিস্ট্রেট পুলিশ বাগবিতণ্ডা নির্বাহী ম্যাজিস্ট্রেট বদলি

  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ৩.৫০ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে
 আসাদুজ্জমান মাসুদঃ লকডাউন চলাকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডার জেরে ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ মামুনুর রশীদকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন।
তিনি আরো বলেন, ম্যাজিস্ট্রেট শেখ মোঃ মামুনুর রশীদ অনেক দিন যাবদ এখানে আছে তাই স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে বদলি করা হয়েছে। ম্যাজিস্ট্রেট শেখ মোঃ মামুনুর রশীদ এর বদলির বিষয়টি আগে থেকেই প্রক্রিয়াধীন ছিল। ওই ঘটনার সঙ্গে বদলির কোনো সম্পৃক্ততা নেই। উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে লকডাউন চলাকালে গত ১৮ এপ্রিল এলিফ্যান্ট রোডে পুলিশের চেক পোষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক সাঈদা শওকত জেনির পরিচয়পত্র দেখা নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়।
সেই সময় সেখানে মামুনুর রশীদ ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছিলেন। সে সময়ের তাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী বেপক আলোড়নের সৃষ্টি হয়।
চিকিৎসক, পুলিশ এবং ম্যাজিস্ট্রেট তিনজনই মুক্তিযোদ্ধার সন্তান বলে দাবি করেন। নিজেদের মানহানি দাবি করে চিকিৎসক এবং পুলিশ পরস্পর বিবৃতি প্রদান করে এবং একে অপরের শাস্তি দাবি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com