সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দিনাজপুরের ফুলবাড়ীতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

  • আপডেট সময় সোমবার, ১৯ এপ্রিল, ২০২১, ৮.০৫ পিএম
  • ৩৯৭ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ও সরকারি উন্নয়ন সহায়তায় গতকাল রবিবার বিকেল সাড়ে ৪ টায় কৃষকের মাঝে ধান কাটা ও ধান মাড়াই হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়েছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন এর উপস্থিতিতে সরকারি উন্নয় সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ী কার্যালয় থেকে কৃষক ফরহাদ হোসেন এর হাতে এসিআই মটরস কোম্পানির ২২ লক্ষ টাকা মূল্যের হারভেষ্টার মেশিন এর চাবি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দীন ও উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার শাহানাজ আফরোজ ও হাবিবা আক্তার, হারভেস্টার মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মটরস এর এরিয়া ম্যানেজার জাহাঙ্গির আলম। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার এর সাথে কথা বললে তিনি জানান, এই হারভেষ্টার এর মূল্য ২২ লক্ষ টাকা, কুষিযান্ত্রী করণ প্রকল্পের আওতায় ৯ লক্ষ্য টাকা সরকারি ভর্তুকিতে এই হারভেষ্টার কৃষকদের সুবিধার জন্য কৃষকদের দেওয়া হচ্ছে। যাতে অতি দ্রুত ধান কাটা ও মাড়াই করতে পারে।

এসময় উপজেলা নির্বাহী  অফিসার মো: রিয়াজ উদ্দিন বলেন, এই মেশিনের মাধ্যমে কৃষক স্বল্প সময়ে ও স্বল্প খরচে ধান কর্তন করতে পারবে। এর মাধ্যমে একদিকে বৃহৎ সংখ্যক কৃষক দ্রুত সময়ের মধ্যে ফসল কর্তন করে পরবর্তী ফসল আবাদে যেতে পারবে। অন্যদিকে যন্ত্রপাতি প্রাপ্ত কৃষক ফসল কর্তনের মাধ্যমে আয় করতে পারবে। ফলে একদিকে ফসল উৎপাদনের বিপ্লব ঘটবে, অন্যদিকে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৃহৎ জনগোষ্ঠী জীবন মান পরিবর্তিত হবে। ফলে গড়ে উঠবে উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com