সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত ৬

  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ১২.০৩ পিএম
  • ৩৭৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের জার্সি সিটিতে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন নিহত ও দুই পুলিশ অফিসার আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে হাডসন নদীর পারে এ গোলাগুলির ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান মাইকেল কেলি বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন সাধারণ মানুষ ও দু’জন সন্দেহভাজন দোকানের মধ্যে গুলিবিদ্ধ হন। বন্দুকযুদ্ধের সময় পুলিশের একজন গোয়েন্দা কর্মকর্তা মারা যান। এ সময় শত শত রাউন্ড গুলি বিনিময় হয়েছে। প্রায় ৪ঘণ্টা ধরে গোলাগুলির ঘটনা চলে। ধারণা করা হচ্ছে, সাধারণ মানুষকে দোকানের ভেতর জিম্মি করেছিল বন্দুকধারীরা।

পুলিশ অবশ্য এখনই এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেনি।

এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেন, নিউ জার্সির জার্সি সিটিতে ঘটা গোলাগুলির খবর তিনি জেনেছেন। এই বেদনাদায়ক দুঃসময়ে তিনি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পরিস্থিতি টানা পর্যবেক্ষণ করা হবে বলে তিনি জানান। ট্রাম্প বলেন, স্থানীয় কর্মকর্তাদের এ কাজে সহযোগিতা করা হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com