রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

লকডাউনের কারণে স্বাস্থ্যবিধি না মেনে যে যেভাবে পারছেন ছুটছেন গ্রামে

  • আপডেট সময় বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ৪.৫৯ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

করোনার দ্রুত ও ব্যাপক বিস্তার এবং বুধবার থেকে কঠিন-কঠোর লকডাউনের ঘোষণায় মানুষ ভীত, আতংকিত এবং গভীর শংকার মধ্যে পড়েছেন। লকডাউনের কারণে নিম্নবিত্ত ও স্বল্প আয়ের লাখ লাখ মানুষ কোন স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যে যেভাবে পারছেন, ছুটছেন গ্রামে।

এত বিশালসংখ্যক মানুষের চাপে পরিবহণ সংকটের কারণে মানুষ ট্রাক, কাভার্ডভ্যান, মোটরসাইকেলে করেও ঢাকা ছাড়ছেন। মহাসড়কগুলোতে রয়েছে মাইলের পর মাইল যানজট। ফেরিগুলোতেও রয়েছে প্রচন্ড ভীড়। মানুষকে ভাড়াও গুণতে হচ্ছে অনেকগুণ বেশি। ব্যাংকগুলো বন্ধ থাকবে বলে প্রচন্ড ভীড় ছিল ব্যাংকগুলোতে। বাজার, শপিংমলগুলোতেও একই পরিস্থিতি।

 পুলিশের প্রধান বেনজীর আহমেদ বলেছেন, লকডাউনের মধ্যে রাস্তায় কোন মানুষ বের হতে পারবে না। জরুরি প্রয়োজনে বাইরে বের হতে গেলে মুভমেন্ট পাস নিতে হবে।

এদিকে, বিরোধীদল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, লকডাউনের নামে অকার্যকর শাটডাউন চলছে। করোনা মোকাবেলার নামে সরকার প্রতারণা করছে।

গ্রামমুখী মানুষের স্বাস্থ্যবিধি না মানায় করোনার ঝুঁকি আরও বাড়তে পারে বলে চিকিৎসা বিশেষজ্ঞগণ বলছেন। করোনা রোগীদের চাপে ঢাকার হাসপাতালগুলোতে আইসিইউ’র ব্যাপক সংকট দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com