রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

করোনাভাইরাসের বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহবান জানিয়েছেন সেতুমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ৩.৫৯ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত ও পরাজিত করতে হবে প্রাণঘাতী করোনাকে। অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।’
ওবায়দুল কাদের আজ বুধবার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে এই আহবান জানান।
আওয়ামী লীগের পক্ষে দেশের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, এবারকার বৈশাখ এসেছে প্রাণহীন এক বৈরী পরিবেশে, জীবনের এক নিষ্ঠুর বাতাবরণে। করোনা কবলিত বাংলাদেশে আবার এসেছে বাঙালির উৎসবের সবচেয়ে প্রাণবন্ত দিন পহেলা বৈশাখ।
চিরচেনা পহেলা বৈশাখকে আজ চেনাই যায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই দিনের সব রূপ-রস-গন্ধ হারিয়ে গেছে। হারিয়ে গেছে হাসি আনন্দের চিরচেনা বাশির সুর।
সার্বজনীন বৈশাখী আবেগ উচ্ছ্বাস হারিয়ে গেছে মহামারী করোনার আতংকের অন্ধকার উল্লেখ করে তিনি বলেন, তবুও নতুন আশার মালা গেঁথে বাঙালির বেঁচে থাকার নিরন্তর লড়াই চলছে।
ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, সময়ের সাহসী কান্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হই করোনার বিরুদ্ধে, বিজয়ী হই বৈশাখীর চেতনার শত্রু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com