সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

তালতলীতে ১৫০০জন কৃষকদের মাঝে প্রণোদনার উফশী আউশ ও সার বিতরণ

  • আপডেট সময় বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ৩.৩৩ এএম
  • ৩২১ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামাল, বরগুনা প্রতিনিধি: বরগুনা তালতলী উপজেলায় খরিপ -১ / ২০২১-২২ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণােদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হলাে । এ বছর তালতলী উপজেলায় কৃষি প্রণােদনার আওতায় মােট ১৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ধান ফসলের বীজ ও সার বিতরণ করা হয় ।

প্রত্যেক কৃষক প্রতি বিঘা জমির জন্য ০৫ কেজি উফশি আউশ ধান বীজ , ১০ কেজি পটাশ সার ও ২০ কেজি ড্যাপ সার দেয়া হচ্ছে । মঙ্গলবার (১৩এপ্রিল) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ/১, ২০২১-২০২২ মৌসুমে উফশী আউশ ধানের বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজবী-উল কবির জোমাদ্দার।

 

এ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কাওসার হোসেনের সভাপতিত্বে তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা সজিব তালুকদার ও মোঃ জামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরিফুর রহমান বলেন, বর্তমান সংকটময় মুহুর্তে ধানের উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখার লক্ষে এবং পানি কম ব্যবহার করে এ উপজেলায় পর্যাপ্ত জমিতে আউশ ধান চাষে কৃষকদের উৎসাহিত করতে এ কর্মসূচি বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস সর্বদা কৃষকদের পাশে থাকবে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com