রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

ঢাকার ১৭টি এলাকায় করোনা সংক্রমণের হার ৩০ শতাংশের বেশি

  • আপডেট সময় সোমবার, ১২ এপ্রিল, ২০২১, ৫.০৩ এএম
  • ২২৯ বার পড়া হয়েছে

সমগ্র বাংলাদেশের সংক্রমণের গড় হার ১৩ দশমিক ৬৫ শতাংশ হলেও রাজধানীর ঢাকার অন্তত ১৭টি এলাকায় সংক্রমণের হার ৩০ শতাংশের বেশি পাওয়া গেছে।

রোববার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের বা আইইডিসিআর এর দেওয়া তথ্যে অনুযায়ী সারাদেশ এবং ঢাকার করোনা পরিস্থিতির এমন চিত্র উঠে এসেছে। আইইডিসিআর এর দেওয়া তথ্য মোতাবেক ঢাকা শহরের রূপনগর ও আদাবর থানা এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যেখানে সংক্রমণের হার যথাক্রমে ৪৬ ও ৪৪ শতাংশ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন যে সকল স্থানে সংক্রমণের হার ৩০ শতাংশের বেশি সেখানে উচ্চ পর্যায়ের ঝুঁকি রয়েছে এবং কর্তৃপক্ষের উচিৎ সেসসকল এলাকার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া।

সরকার অবশ্য আগেই বলেছে করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্ব গতি ঠেকাতে আগামী বুধবার থেকে দেশব্যাপী এক সপ্তাহের জন্য কঠোর লক ডাউন বলবত করা হবে। কঠোর লক ডাউন শুরু হলে দেশ থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ হতে পারে বলে  গণমাধ্যমকে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ -এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান ।

রপ্তানি মুখি তৈরি পোশাক শিল্পকে কঠোর লক ডাউনের আওতা মুক্ত রাখার জন্য  এক সংবাদ সম্মেলনে আহ্বান জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ। সংস্থা দুইটির নেতারা তাদের বক্তব্যে আশংকা প্রকাশ করেছেন লক ডাউনে পোশাক শিল্প বন্ধ থাকলে ক্রেতারা তাদের ক্রয়াদেশ বাতিল করে দিতে পারেন এবং তা হলে এ শিল্পে বিপর্যয়ের সৃষ্টি হতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com