রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

কুমিল্লায় মাদ্রাসার লেপ তোষকের স্তুপ থেকে শিশুর লাশ উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ১১.৫৮ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা) প্রতিনিধি// কুমিল্লায় মাদ্রাসার লেপ তোষকের স্তুপ থেকে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাত ৮ টায় নগরীর ১৬ নং ওয়ার্ড সংরাইশ পাকপাঞ্জাতান মুজিবীয়া সুন্নিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়।

শিশুটির নাম সাব্বির হোসেন সজিব( ৭) তার বাড়ী আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর মন্দির সংলগ্ন। নিহত শিশুটি ওই মাদ্রাসার হাফেজি বিভাগে পড়তেন বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মোঃ আনোয়ারুল হক। এ ঘটনায় লাশ উদ্ধার করা হয়েছে ।তবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজন শিক্ষককে থানায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com