রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ৬৩ জনের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১, ৫.০৩ পিএম
  • ৮৪৩ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে নয় হাজার ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও সাত হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট ছয় লাখ ৭৩ হাজার ৫৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে তিন হাজার ৫১১ জন। এ নিয়ে দেশে মোট পাঁচ লাখ ৬৮ হাজার ৫৪১ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৪৩টি ল্যাবে ৩১ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ৩১ হাজার ৮৭৯টি।

২৪ ঘণ্টায় নতুন ৬৩ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৪৩ জন ও নারী ২০ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন সাত হাজার ১৭৩ জন ও নারী দুই হাজার ৪১১ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে  ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন ও ষাটোর্ধ্ব ৩৬ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৪২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে দুজন, খুলনায় তিনজন, বরিশালে চারজন, সিলেট বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন। এ ছাড়া সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

দেশে প্রথম করোনা রোগী সনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com