রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

ফুলবাড়ীতে কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১, ১০.১৫ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে কোভিট -১৯ সংক্রমণ প্রতিরোধে করণীয় শির্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

তিনি বলেন, আপনারা নিজ নিজ প্রতিষ্ঠান ও সংগঠনের প্রধানগণ তাদের নিজেদের মধ্যে মতবিনিময় করে কাজ করুন। বাজার থেকে কেনা সার্জিক্যাল মাস্ক ব্যাবহার না করে, কাপড় দিয়ে মাস্ক তৈরী করে নিজেরাও ব্যাবহার করুন অন্যদেরও পরতে উদ্বুদ্ধ করুন। এতে একদিকে সাশ্রয় হবে,অন্যদিকে নিরাপদ থাকবেন। কারণ সার্জিক্যাল মাস্ক ওয়ানটাইম এটি একদিনের বেশি পরা যায় না। এভাবে আমরা আমাদের এলাকার মানুষকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে পারবো বলে আমি মনে করি, যা সারা দেশে দৃষ্টান্ত হবে। করোনা মোকাবেলা বর্তমানে আমাদের বড় চ্যালেঞ্জ। সে জন্য তিনি সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহব্বান জানান।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: নিরু ছামছুন্নাহার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: হাছিনা ভূইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সমশের আলী মন্ডল, থানার অফিসার্স ইনচার্জ ওসি ফখরুল ইসলাম। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com