রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

ডেকে নিয়ে দুই বন্ধু ধর্ষণ করেন অন্তঃসত্ত্বা প্রেমিকাকে

  • আপডেট সময় বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ১০.৪৭ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

বিয়ের কথা বলে ডেকে নিয়ে দুই বন্ধু ধর্ষণ করে অন্তঃসত্ত্বা প্রেমিকাকে । পরে মেয়েটিকে হত্যা করে লাশ ফেলে রাখে আমবাগানে। এ ঘটনার ১৫ দিন পর হত্যা রহস্য উদঘাটন করেছে পুলিশ।  রাজশাহীর বাঘা উপজেলার ঘটনাটি ঘটেছে।

গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে বজলুর রহমান বলেছেন, তার বন্ধু রাজা ইসলামের (২৪) সঙ্গে শামিমা আক্তার সীমার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের কারণে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক হয় এবং একপর্যায়ে সীমা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর রাজাকে বিয়ের জন্য চাপ দেন সীমা। গত ২৩ মার্চ বিয়ের কথা বলে সীমাকে ডেকে নেন রাজা। এরপর রাজা ও তার বন্ধু বজলুর রহমান মিলে সীমাকে ধর্ষণের পর হত্যা করে আমবাগানে ফেলে রাখেন।

পুলিশ কর্মকর্তা আব্দুল বারী জানান, সীমা হত্যার রহস্য উদঘাটন হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুই নম্বর আসামি বজলুর রহমানকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com