রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

শীতলক্ষ্যায় লঞ্চ ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫ জনে

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১, ১১.৩২ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবিতে আজ সকালে শিশুসহ আরও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫ জনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সালেহ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি আজ মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন।

এর আগে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ থেকে সোমবার বিকেলে আরও ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে উদ্ধারকারী জাহাজের সহায়তায় লঞ্চটি তীরে আনা হয়। এরপরই লঞ্চটির ভেতর থেকে মরদেহ বের করতে শুরু করেন উদ্ধারকারীরা।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে গত ৪ এপ্রিল সন্ধ্যায় মালবাহী কার্গোর ধাক্কায় সাবিত আল হাসান নামে লঞ্চটি অর্ধশত যাত্রী নিয়ে ডুবে যায়। পরে রাতভর অভিযান চালিয়ে উদ্ধারকর্মীরা রোববার ৫ জনের মরদেহ উদ্ধার করেন। রোববার ৫ জন ও সোমবার ২৩ জন মিলিয়ে গত দুইদিনে মোট ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, দমকল বাহিনী, নৌ ও থানা পুলিশের উদ্ধারকর্মীরা। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, লঞ্চডুবির ঘটনায় ৫ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com