রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

শেরে বাংলা নগরে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১, ১০.৪৬ এএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ রুবেল হোসেন (৩০), মোঃ পারভেজ (২৮) ও মোঃ রকিব হোসেন (২৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০,০০০ পিস ইয়াবা জব্দ করে উত্তরা জোনাল টিম।

গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, সোমবার (৫ এপ্রিল, ২০২১) বিকাল ১৫.০৫ টায় শেরে বাংলা নগর থানার বিটিআই সেনতারা গ্র্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ অসাধুভাবে অবৈধ ইয়াবার ব্যবসা ও বিক্রয়ের সহিত জড়িত থাকার কথা  প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার  করেছেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বা শেরে বাংলা নগর থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com