শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে ইউরেনিয়াম পরিশোধনের কাজ চলবে : ইরান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১, ৬.৩৬ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

ওয়াশিংটন যখন দ্রুত পরমাণু বিষয়ক আলোচনা শুরু করার কথা বিবেচনা করছে তখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নাম প্রকাশ করা হয়নি এমন একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে যুক্তরাষ্ট্র ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ইরান ২০ শতাংশ ইউরেনিয়াম বিশুদ্ধিকরণ বন্ধ করবে না। বাইডেন প্রশাসন দু পক্ষেরই ২০১৫ সালের পরমাণু চুক্তি মেনে চলার ব্যাপারে ইরানের সঙ্গে আলোচনা করতে চাইছে। ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে লক্ষ্যে ঐ চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি কমিয়ে আনার বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা অপসারণের কথা রয়েছে। ইরানের রাষ্ট্র পরিচালিত প্রেস টিভি তাদের ওয়েব সাইটে বলেছে, “একজন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা প্রেস টিভিকে বলেছেন যে ইরান তখনই তার কুড়ি শতাংশ ইউরেনিয়াম পরিশোধন বন্ধ করবে যদি যুক্তরাষ্ট্র প্রথমে ইরানের উপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

কর্মকর্তাটি আরও বলেন যে যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা তুলে না নেয় তা হলে ২০১৫ সালে দেয়া প্রতিশ্রুতিগুলো ইরান আরও কমিয়ে আনবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে যুক্তরাষ্ট্র ক্রমশই সময় অতিক্রম করে যাচ্ছে। পৃথক ভাবে ইরানের জাতিসংঘ মিশন এক টুইট বার্তায় জানায় যে পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের আবার যোগ দেয়ার ব্যাপারে কোন প্রস্তাবের প্রয়োজন নেই। এর জন্য শুধু প্রয়োজন যুক্তরাষ্ট্রের তরফ থেকে রাজনৈতিক সিদ্ধান্ত যে যুক্তরাষ্ট্র অবিলম্বে এবং পূর্নাঙ্গভাবে ঐ চুক্তি অনুযায়ী তার সমস্ত দায়িত্ব বাস্তবায়িত করবে। এ দিকে হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি সংবাদদাতাদের প্রশ্নের জবাবে বলেন, “আমরা কুটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ তবে কখনো তা সময় সাপেক্ষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com