রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে বিনামুল্যে ধান মাড়াই মেশিন বিতরণ।

  • আপডেট সময় বুধবার, ৩১ মার্চ, ২০২১, ৭.৩২ পিএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে; রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের ফুলবাড়ী কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্র হিসাবে ধান মাড়াই মেশিন বিতরণ করেন উপজেলা কৃষি অধিদপ্তর।

গতকাল সকাল ১০টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, বর্তমান সরকার দেশে কৃষির উন্নয়নে কৃষকদেরকে যে ভাবে সহযোগীতা করছে অতীতের কোন সরকার কৃষকদেরকে এভাবে সহযোগীতা করেনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোছাঃ কানিজ আফরোজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী মামুন, মৎস্য অফিসার মোছা. মাজনুননাহার মায়াসহ সকল ইউপি চেয়ারম্যানগন, সরকারি কর্মকর্তা কর্মচারী, কৃষক, উপজেলা কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে উপজেলার ৪৭টি কৃষক গ্রুপের মাঝে ৪৭টি ধান মাড়াই মেশিন বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com