রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

নওগাঁয় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ; ধাওয়া পাল্টা ধাওয়া

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ৮.৪০ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে বিএনপির একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া এঘটনায় পুলিশসহ অন্তত ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন।
আহতারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীর রয়েছৈন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
জানাগেছে, সারাদেশে মানুষ হত্যা, খুন-গুমের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা বিএনপির আয়োজনে দলীয় কর্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় উপস্থিত পুলিশ সদস্য তাদের মিছিলে বাঁধা প্রদান করে এবং দলীয় কার্যালয় থেকে চলে যেতে বলেন।
পুলিশ বিক্ষোভ সমাবেশে বাধা প্রদান করায় বিএনপির নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এসময় দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদেও মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘটিত হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করে পরিস্থিততি নিয়ন্ত্রন করাহয়।

জেলা যুবদলের সভাপতি বায়োজিদ হোসেন পলাশ বলেন, সারাদেশে মানুষ হত্যা, খুন-গুমের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় দলীয় কর্যালয়ের সামনে শান্তিপূর্ন বিক্ষোভ মিছিলে পুলিশ বাঁধা প্রদান করে ও নেতাকর্মীদের উপর হামলা চালায়, এতে আমাদে একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্তত ৪০-৫০ জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আক্তার বলেন, বিএনপির সমাবেশ চলাকালে নেতাকর্মীরা কোন রকম উষ্কানি ছাড়াই অতর্কিত ভাবে পুলিশের উপর হামলা চালায় এঘটনায় অন্তত ৫-৭ জন পুলিশ সদস্য আহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com