বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আগামীকাল জাতীয় ভ্যাট দিবস

  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯, ৭.৩৫ পিএম
  • ৮১২ বার পড়া হয়েছে

আগামীকাল জাতীয় ভ্যাট দিবস। এবারের ভ্যাট দিবসের শ্লোগান হচ্ছে ‘ভ্যাট দিচ্ছে জনগন, দেশের হচ্ছে উন্নয়ন’। ঢাকাসহ সকল বিভাগীয় শহরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে নান কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যবসায়ী, ভোক্তাসাধারণ ও ভ্যাট আহরণ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসাথে তারা অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতে ভ্যাট কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পারিক আস্থা ও যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আগামীকাল সকালে সেগুনবাগিচা রাজস্ব ভবন থেকে ভ্যাট দিবসের শোভাযাত্রা বের হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শোভাযাত্রার নেতৃত্ব দেবেন। এসময় এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া উপস্থিত থাকবেন। এছাড়া সকালে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করবেন।
আগামীকাল বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারিদের সম্মাননা দেয়া হবে।
এদিকে, ভ্যাট সপ্তাহ উদযাপনের জন্য আগামীকাল থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচি গ্রহণ করেছে।
এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া বৃহস্পতিবার বাসস’কে এসব তথ্য জানান।
এছাড়া ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহকে সামনে রেখে গণসচেতনতা বৃদ্ধিতে পোস্টার,উৎসাহব্যঞ্জক শ্লোগান সম্বলিত স্টিকার,বিলবোর্ড,বেলুন,বর্ণিল ফেস্টুন ও ব্যানার থাকবে। রেডিও,টেলিভিশন,প্রিন্ট এবং অনলাইনভিত্তিক মিডিয়ায় তথ্যভিত্তিক ডকুমেন্টরীসহ বিভিন্ন বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com