রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জানানোয় হাসিনাকে ধন্যবাদ মোদির

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ৬.১৪ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

বাংলাদেশে আসার কয়েক ঘণ্টা পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় দেয়া এক টুইটার বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। বিমানবন্দরে তাকে বিশেষ অভ্যর্থনা জানানোর জন্য তিনি এ ধন্যবাদ জানান।
দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে এখানে পৌঁছানোর পর বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দেয়া টুইটার বার্তায় তিনি বলেন, ‘ঢাকায় অবতরণের পর বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জানানোয় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, এই সফর প্রতিবেশি এ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের ক্ষেত্রে অবদান রাখবে।


এরআগে গতকাল মোদি টুইটার বার্তায় বলেন, আমি কাল বাংলাদেশ ছেড়ে গেলেও আমাদের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর উদযাপনের কথা আমি মনে রাখবো।’
বৃহস্পতিবার পৃথক এক টুইটার বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ঢাকার সাথে নয়াদিল্লীর অংশীদারিত্ব ইন্ডিয়াস নেইবারহুড ফাস্ট পলিসির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং ‘আমরা এটি আরো ঘনিষ্ট ও বহুমুখী করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধানত বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন অনুষ্ঠানে অংশ গ্রহণে দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী মোদি এখানে পৌঁছানোর পর তাকে জাকজমকপূর্ণভাবে অভ্যর্থনা জানানো হয়।
বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
নরেন্দ্র মোদি বিমানবন্দরে পৌঁছালে ১৯ বার তোপধ্বনির মাধ্যমে তাকে অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে তাকে লাল গালিচা অভ্যর্থনা দেয়া হয়।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশের গ্রহণ করা ১০ দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নিতে আসা বিশ্ব নেতাদের মধ্যে পঞ্চম হলেন ভারতের প্রধানমন্ত্রী।
বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ার পর এটি হচ্ছে নরেন্দ্র মোদির প্রথম বিদেশ সফর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com