সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কলকাতায় অটোয় মহিলা সহযাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার যুবক

  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯, ১২.২৮ এএম
  • ৩৫১ বার পড়া হয়েছে

কলকাতায় অটোয় মহিলা সহযাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার এক যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বীরেন রায় রোডে (পশ্চিম), বেহালা চৌরাস্তা থেকে শিবরামপুর রুটের একটি অটোয়।

 পুলিশ জানায়, ওই মহিলার অফিস বি বা দী বাগ এলাকায়। তিনি পুলিশকে জানিয়েছেন, বাসে বেহালা চৌরাস্তা পৌঁছে শিবরামপুরের অটো ধরেন তিনি। তাঁর অভিযোগ, অটোয় মোবাইলে সিনেমা দেখছিলাম। পরে অনুভব করি, পাশে বসা যুবক আমার শরীরে ইচ্ছাকৃত ভাবে হাত দিচ্ছে। শকুন্তলা পার্কের কাছে অটো আসতেই চিৎকার শুরু করি। ওই যুবক নেমে পালানোর চেষ্টা করলে আমি বাধা দিই। অটোচালককে বলি, আমার বাড়ির সামনে নিয়ে যেতে।
 পুলিশ জানায়, রবিকান্ত নামে ওই অভিযুক্ত পালানোর চেষ্টা করলে মহিলা তার কলার চেপে ধরেন। অটোচালক ও স্থানীয় বাসিন্দারা এর পরে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। ওই যুবকের বাড়ি শকুন্তলা পার্ক এলাকায়।

ওই মহিলা বলেন, ওই যুবক ক্ষমা চেয়েছিল। কিন্তু আমি ঠিক করেছিলাম, ওকে পুলিশের হাতে দেবই। ছোট ছোট হেনস্থার প্রতিবাদ না-করলে ভবিষ্যতে তা বড় আকার নিতে পারে বলে মত মহিলার। তিনি বলেন,পথেঘাটে যে কোনও ধরনের হেনস্থার শিকার হলেই প্রতিবাদ করা উচিত।

পুলিশ সূত্রের দাবি, ওই মহিলা ও তাঁর স্বামী অভিযুক্তকে নিয়ে প্রথমে সরশুনা থানায় যান। পুলিশ আধিকারিকেরা অভিযোগ নথিভুক্ত করে অভিযুক্তকে আটক করেন। তার পরে ঘটনাস্থল পর্ণশ্রী থানা এলাকায় হওয়ায় সরশুনা থানার আধিকারিকেরা রবিকান্তকে নিয়ে সেখানে যান। মহিলা ও তাঁর স্বামীও নিজেদের গাড়িতে চেপে পর্ণশ্রী থানায় যান।

 অভিযোগকারিণী শনিবার বলেন, ‘‘সরশুনা থানা সব ধরনের সহযোগিতা করেছে। অটোর চালককেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। লালবাজারের কর্তাদের দাবি, এ ধরনের ঘটনায় সব থানাকে তৎপর হতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com