বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সরকারের লক্ষ্য দেশের চলচ্চিত্র শিল্পের স্বর্ণযুগকে ফিরিয়ে আনা:তথ্যমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯, ১২.০৭ এএম
  • ৭৭৭ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বলেছেন, সরকারের লক্ষ্য দেশের চলচ্চিত্র শিল্পের স্বর্ণযুগকে ফিরিয়ে আনা এবং বিশ্বব্যাপী চলচ্চিত্রের বাজার দখল করা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৭ এবং ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের চলচ্চিত্র জগতের বন্ধ্যাকাল শেষ হয়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি ভালমানের চলচ্চিত্র নির্মিত হয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বাংলাদেশী চলচ্চিত্রের শিল্পীদের অবদানের সর্বোচ্চ স্বীকৃতির পুরস্কার তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু। স্বাগত বক্তব্য রাখেন তথ্য সচিব আবদুল মালেক।
চলচ্চিত্র শিল্পকে ‘বাংলাদেশের অন্যতম প্রাচীন গণমাধ্যম’ হিসেবে অভিহিত করে হাছান মাহমুদ বলেন, ১৯৫৭ সালের ৩ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে এই শিল্প যাত্রা শুরু করেছিল। তিনি বলেন, মানুষ সিনেমা হল বিমুখ হওয়ায় সারাদেশের অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে বর্তমান সরকার এই শিল্পকে প্রাণবন্ত করে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এখন এই শিল্পের বন্ধ্যাকাল শেষ হয়েছে। সিনেমা হলের মালিকদেরকে সহজ ও দীর্ঘমেয়াদী ঋণ দিতে আমি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।’
তিনি বলেন, দেশে সিনেমা হল বন্ধ হওয়ার অনেক কারণ রয়েছে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে রক্ষা করা দরকার। সরকার আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তিসহ চলচ্চিত্র শিল্পের উন্নয়নে এফডিসির জন্য প্রায় ৩২৭ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। তিনি বলেন, গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটি খুব কম সময়ের মধ্যেই বিশ্বমানের একটি স্পটে পরিণত হবে। একটি চলচ্চিত্র সমাজের আয়না এবং এটি মানুষ ও ইতিহাসের কথা বলে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে ভালো সিনেমা নির্মিত হচ্ছে এবং কিছু সিনেমা আন্তর্জাতিক পুরস্কার ও প্রশংসাও পাচ্ছে।’ এ ছাড়া মন্ত্রী বলেন, চলচ্চিত্র জগতের শিল্পীদের কল্যাণ ট্রাস্ট গঠনের কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com