সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মেক্সিকোয় বন্দুকধারীর হামলার জেরে ৪ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯, ৮.৫৩ পিএম
  • ৩৯৩ বার পড়া হয়েছে

মেক্সিকোয় এক বন্দুকধারীর হামলার জেরে তিনজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও দু’জন। পরে পুলিশের গুলিতে অজ্ঞাত পরিচয়ের ওই হামলাকারীরও মৃত্যু হয়। শনিবার ঘটনাটি ঘটেছে মেক্সিকো সিটিতে, রাষ্ট্রপতি ভবন ন্যাশনাল প্যালেসের নিকটবর্তী একটি বিল্ডিংয়ে। জখম দু’জন এখনও হাসপাতালে রয়েছেন। এখনও পর্যন্ত ওই বন্দুকধারীর পরিচয় ও কী কারণে সে হামলা চালাল তা জানা যায়নি। ওই বন্দুকধারী একা ছিল। না এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িয়ে আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সশস্ত্র অবস্থায় এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মেক্সিকোর ন্যাশনাল প্যালেসের পাশে অবস্থিত একটি বিল্ডিংয়ে ঢুকে পড়ে। তাকে দেখে সন্দেহ হয় ওই বিল্ডিংয়ের ভিতরে থাকা দুই ব্যক্তির। ওই বন্দুকধারীর রাস্তা আটকে তাকে প্রশ্ন করতে শুরু করেন। সঙ্গে থাকা পিস্তল থেকে গুলি ছুঁড়তে শুরু করে ওই দুষ্কৃতী। খবর পেয়ে পুলিশ গিয়ে দেখে ঘটনাস্থল পাঁচজন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। এরপরই ওই বন্দুকধারীকে গুলি করে খতম করে পুলিশ। এরপরই প্রায় ১০০ জনের বেশি পুলিশ জায়গাটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন। তবে এখনও পর্যন্ত সেরকম কিছু উদ্ধার হয়নি।

পুলিশ সূত্রে খবর, মেক্সিকোর রাষ্ট্রপতি আন্ড্রেজ ম্যানুয়েল লোপেজ অব্রাডর মেক্সিকো সিটির বাইরে গিয়েছিলেন। তাই ন্যাশনাল প্যালেস সংলগ্ন এলাকায় নিরাপত্তার কড়াকড়ি একটু কম ছিল। সেই সুযোগে রাষ্ট্রপতি ভবনের কাছে থাকা ওই বিল্ডিংয়ে ঢুকে পড়ে ওই বন্দুকধারী। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে হামলাকারীকে গুলি চালিয়ে খতম করা হয়। গুলিবিদ্ধদের মধ্যে দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর বাকি একজন মারা যান হাসপাতালে নিয়ে যাওয়ার পথে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com