সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

শান্তির দেবীদ্বার গড়তে সচেতন মহলের সহযোগিতা চান নবাগত ওসি

  • আপডেট সময় বুধবার, ১০ মার্চ, ২০২১, ৮.০৭ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার থানায় নবাগত ওসি হিসাবে মো.আরিফুর রহমান যোগদান করেছেন। যোগদানের পর বুধবার (১০ মার্চ) সকাল এগারো টায় উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা রাবিক হাসান ফুল দিয়ে বরণ করে নেন।

ওই নবাগত ওসিকে। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম(ভিপি)কামাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্মকর্ত ডাঃ আহমেদ কবির।পরে দুপুরে ওই নবাগত ওসি মো.আরিফুর রহমানকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন,সেকেন্ড অফিসার মো. ইকতিয়ার মিয়াসহ থানার সকল এসআই, এএসআইসহ পুলিশ সদস্যরা।

নবাগত ওসি আরিফুর রহমান যোগদানের পূর্বে নোয়াখালির কোম্পানীগঞ্জের দীর্ঘদিন সফলতার সাথে অফিসার ইনচার্জ পদে দায়িত্ব পালন করেছেন। সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি শ্রেষ্ঠ ওসি ক্যাটাগরিতে একাধিক পুরস্কার পেয়েছেন। তিনি ২০০০ সালে ক্যাডেট সাব ইন্সপেক্টার হিসেবে পুলিশে যোগদান করে এক বছরের মৌলিক প্রশিক্ষণ ও ২ বৎসরের শিক্ষানিবেশ কোর্স শেষ করেন।

পরে তিনি চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি), বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি), ঢাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই),চট্টগ্রাম জেলার হাটহাজারীসহ ফটিকছড়ি এবং সর্বশেষ নোয়াখালি জেলার কোম্পানীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ পদে কর্মরত ছিলেন। জানা গেছে, ওসি মো. আরিফুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে বি.এস.এস অর্নাস এম.এস.এস ও পুলিশে যোগদানের পর এলএলবি পাশ করেন।

তিনি ছাত্রজীবনে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিকসহ বিভিন্ন উন্নয়নমূলক সংগঠনে কাজ করেছেন। তিনি কসবার কোল্লাপাথরে ঐতিহাসিক শহীদ সমাধিস্থানের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ‘শহীদ স্মৃতি যুব সংঘ’ প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি অনেক মেধাবী ছিলেন। পুলিশের দায়িত্ব পালনে সফল হওয়ায় বাংলাদেশ পুলিশ থেকে জাতি সংঘে মিশনে গিয়ে শান্তি পদক পান।

তিনি বি-বাড়ীয়া জেলার কসবা উপজেলার সদর ইউনিয়নের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ওসি মো. আরিফুর রহমান বলেন, দেবীদ্বার থানায় সকল শ্রেণী পেশার মানুষের জন্য আমার দরজা খোলা ।যে কেউ এসে সমস্যার কথা বলতে পারবেন। প্রতিটি নাগরিকই থানার সকল সেবার আওয়াতায় আসবেন এবং আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য যেকোন পরিস্থিতিতে আমি কঠোর হবো।

অপরাধ করে কেউ পার পাবে না।সর্বপরি দেবীদ্বারকে শান্তির দেবীদ্বার গড়তে সচেতন মহলের সহযোগিতায় চান নবাগত ওসি আরিফুর রহমান ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com