গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বৃক্ষ রোপণকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এসিক নারী কল্যাণ সংস্থা ও ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার -এর উদ্যোগে উদ্যাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২১। এ উপলক্ষে ০৮ মার্চ, ২০২১ দুপুর ১.৩০টায় সংগঠনের কার্যাললের সামনে থেকে হারুণ পার্ক পর্যন্ত এক র্যালি এবং র্যালি শেষে এক আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচী আয়োজন করা হয়।
সাপ্তাহিক রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক ও পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স ম্যাগাজিনের সম্পাদক আজম জহিরুল ইসলাম প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে গাছ রোপণ করেন।
গাছ রোপণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসিক নারী কল্যাণ সংস্থা ও ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার উপদেষ্টা মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক শেখ বিপ্লব, সাংবাদিক দিলীপ কুমার দাস, ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার সভানেত্রী রুনা বেগম, এসিক নারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদিকা খাদিজা আক্তার বিউটি, সহ-সম্পাদিকা রাবেয়া ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদিকা শিউলী আক্তার, কন্ঠ শিল্পী রানা, তপন সরকার, ঝুমা দেবনাথ, এম এ সালাম প্রমুখ।
এসিক নারী কল্যাণ সংস্থার উপদেষ্টা মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার ও সমন্বয়কারী দিলীপ কুমার দাস বলেন একটি বটগাছ অনেক দিন বেঁচে থাকে। তাই গতবছর মুজিবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ছায়াবন্ধু নামে বটগাছটি রোপণ করা হয়েছিল। আর্ন্তজাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে এসিক নারী কল্যাণ সংস্থা ও ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার উদ্যোগে শহীদ হারুণ পার্ককে সমৃদ্ধ করার জন্য আরো দুটি গাছ রোপণ করা হয়েছে। আমরা হয়তো পৃথিবীতে থাকবো না কিন্তু গাছগুলি আমাদের স্মৃতিধারণ করে দীর্ঘদিন প্রকৃতিতে মাথা উচু করে দাঁড়িয়ে থাকবে।