মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ফুলবাড়ীতে নব নির্বাচিত পৌর মেয়রকে ব্যাবসায়ী সমিতির সংবর্ধনা প্রদান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১, ৮.৩৪ পিএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে; দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক মাহমুদ আলম লিটনকে সংবর্ধনা প্রদান করেছেন ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি ও তরুন ব্যবসায়ী সমিতি পেশাজীবি সংগঠন। বুধবার রাত ৮টায় স্থানীয় পুরাতন সিনেমা হল মাঠ প্রাঙ্গনে ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি ও তরুন ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত আহবায়ক ও দিনাজপুর জেলা পরিষদ সদস্য আলহাজ¦ কামরুজ্জামান শাহ কামরু এর সভাপতিত্বে প্রধান অতিথি নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ মাহমুদ আলম লিটন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মমতাজুর রহমান পারভেজ, সৈয়দ সামিউল ইসলাম সোহেল, আব্দুল জব্বার মাসুদ, ব্যবসায়ী নেতা সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী, ব্যবসায়ী নেতা এমএ কাইয়ুম, স্বণশিল্পি সমিতির সভাপতি মানিক মন্ডল, তরুন ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন, সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, সাবেক কাউন্সিলর গোলাফ্ফর রহমান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদির, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল জব্বার মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহেদ মন্ডল।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সর্বস্তরের ব্যবসায়ী শ্রমিক নেতা সাংবাদিক ও সুধি সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন, বিভিন্ন্ ব্যবসায়ীগণ ফুলেল শ্ভুচ্ছো ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com