সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বিএনপি জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারে আর এখন কৃত্রিম দরদ দেখায়: সেতুমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১, ৫.৫৪ পিএম
  • ৭৩১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন বিএনপি দেশের জনগণের জন্য এখন কৃত্রিম দরদ দেখাচ্ছে ।
আজ বৃহস্পতিবার তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
দেশের মানুষ নাকি বেঁচে থাকার জন্য হিমশিম খাচ্ছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, করোনাকালে অসহায় ও কর্মহীন মানুষের পাশে না দাঁড়িয়ে তারা এখন মায়া কান্না কাঁদছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের আস্থার বাতিঘরে পরিণত হয়েছেন, হয়েছেন মাদার অব হিউম্যানিটি।

 

পক্ষান্তরে বিএনপি জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারে আর এখন কৃত্রিম দরদ দেখায়।
বিএনপি আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিলো, সে সময়ের সরকার দুর্নীতির পৃষ্ঠপোষকতা করেছিলো জানিয়ে তিনি বলেন, বর্তমানে দুর্নীতি করে কেউ ছাড় পায় না। যে যত বড় নেতা এমনকি জনপ্রতিনিধি হলেও জবাবদিহি করতে হয়।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদপ্তরে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দেশের যেসব এলাকায় নির্মাণাধীন সড়কের কাজ ঢিলেঢালাভাবে চলছে সেসব সড়কগুলো দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পাশাপাশি বর্ষার আগেই সারাদেশে চলমান সংস্কার কাজগুলো শেষ করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
বাস রেপিড ট্রানজিট- বিআরটি প্রকল্প নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এই প্রকল্প আমাদের দুর্ভাবনার একটি প্রকল্প, এই প্রকল্প অনেক অর্জনকে ম্লান করে দিচ্ছে।

২০১২ সালে শুরু হওয়া এই প্রকল্পের সওজ অংশের অগ্রগতি মাত্র ৩৫ শতাংশ।
তিনি সংশ্লিষ্ট সকলকে সৎ ও নিষ্ঠার সাথে এই প্রকল্পসহ বিভিন্ন চলমান কাজ মানসম্মত রেখে দ্রুত শেষ করার কঠোর নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com