মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

আগুনে পুড়েছে ২৫ দোকান,আতঙ্কে ব্যবসায়ীর হার্টঅ্যাটাক! ক্ষতির পরিমান ২৫ কোটি টাকা 

  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১, ৮.৪১ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর রায়পুর উপজেলার উত্তর চরবংশীর খাসের হাট বাজারে আগুন লেগে ২৫ টি দোকান পুড়ে যায়।দোকানে থাকা নগদ টাকা,আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ ও ফাইল পুড়ে যায়।

সোমবার (১ মার্চ) গভীর রাতে ২:৩০ মিনিটে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুড়ে যাওয়া দোকানগুলো হলো,গাজী টেলিকম,জান্নাত টেলিকম,সবুজ টেলিকম,সোহাগ স্টুডিও, সুজন জুয়েলারী,আবু গাজী স্টোর,বারেক বকাউল স্টোর, তাদের ভেটেনারি,মালতিয়া স্টোর,আইয়ুব আলী স্টোর,মোস্তফা স্টোর,হাশিম গাজী স্টোর,মোস্তফা ব্যাপারী স্টোর,আবু গাজী স্টোর,শাহ আলম স্টোর,ইউনুস স্টোর, শাহজালাল স্টোর,কাদির স্টোর,জাকির হোসেন রাড়ী স্টোর সহ মোট ২৫টি দোকান।

মেসার্স জান্নাত টেলিকম এর স্বত্বাধিকারী সুমন জানান, তার দোকানে ৭ লাখ টাকার নগদ ক্যাশ গতকাল ব্যাংক থেকে উত্তোলন করে এনেছিলেন।

সব টাকাই আগুনে পুড়ে যায়।মোবাইল ফোন কম্পিউটার, সহ যাবতীয় সরঞ্জাম সহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। গাজী টেলিকম এর স্বত্বাধিকারী বাচ্চু দাবি করেন,তার দোকানের প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে বাজার কমিটির সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম বাবুল বলেন, প্রায় ২:৩০ মিনিটে আমাকে বাজার পাহারাদার বাজারে আগুন লেগেছে বলে কল দিয়ে জানান।পরে আমি ফায়ার সার্ভিস স্টেশন এ কল দিলে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়।ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।প্রায় ২ ঘন্টা যাবত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে করেন।এতে বাজারে ২৫ টি দোকান পুড়ে যায়।দোকানের মালিকদের ২৫ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও বাজারের ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত ঘটে।

গভীর রাতে কেউ না থাকায় আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়লে বাজারে টহল রত নাইট গার্ড, উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ও বাজার সেক্রেটারি মোহাম্মদ আমিনুল ইসলাম বাবুলকে খবর দেন।

পরে লক্ষ্মীপুর ও রায়পুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।ততক্ষণে প্রায় ২৫ টি দোকান আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) ওয়াসি আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লেগেছে। নিম্ন মানের ক্যাবল ব্যাবহার ও টিনের দোকান হওয়ায় দ্রুত গতিতে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।এতে প্রায় ২৫ টি দোকান পুড়ে যায়।খবর পাওয়ার সাথে সাথে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

বাসাবাড়ি কল-কারখানা অফিস-আদালত নিম্নমানের ক্যাবল ও সার্কিট ব্যবহার না করার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হল।এতে করে দুর্ঘটনা কমবে। স্থানীয় ব্যবসায়ীদের কয়েকজন জানান,বাজারের মাছ গলির আবু তাহেরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

বিদ্যুতের শর্ট সার্কিট নিম্ন মানের ক্যাবল ব্যবহার করার কারণে এ দুর্ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার কথা শুনার পর পরই রায়পুর উপজেলার নিবার্হী কর্মকর্তা সাবরিন চৌধুরী রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com