সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভারতের উত্তরপ্রদেশে নির্যাতিতাকে পুড়িয়ে মারার ঘটনায় ভারত জুড়ে ধিক্কার ও সমালোচনার ঝড় উঠেছে

  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯, ৭.৩৪ পিএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

উত্তরপ্রদেশের উন্নাওয়ের নির্যাতিতাকে পুড়িয়ে মারার ঘটনায় সারা ভারত জুড়ে ধিক্কার ও সমালোচনার ঝড় উঠেছে।

উন্নাওয়ের নির্যাতিতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরা রাজ্য সরকারকে তুলোধোনা করছেন। গতকাল বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী বলেছিলেন, হায়দরাবাদ সফলতার এবং উন্নাও ব্যর্থতার দৃষ্টান্ত। সমাজবাদী নেতা ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নেতৃত্বে রাজ্য বিধানসভা ভবনের সামনে আজ শনিবার সকাল থেকে ধর্না শুরু হয়েছে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা আজ দিল্লি থেকে উন্নাওয়ে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালোয়াল অভিযুক্তদের একমাসের মধ্যে বিচার শেষ করে ফাঁসির দাবি জানিয়েছেন। সব মিলিয়ে প্রচণ্ড চাপের মুখে পড়ে আজ সকালেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনৌতে তড়িঘড়ি এক বিবৃতিতে এই ঘটনাকে চরম দুঃখের বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, অভিযুক্তদের সকলেই ধরা পড়েছে। ফাস্ট ট্র্যাক কোর্টে ওদের বিচার হবে এবং শাস্তি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com