সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক ভাবে তালিবানের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু

  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯, ১২.৩০ এএম
  • ৩৫৪ বার পড়া হয়েছে

আফগানিস্তানে যুদ্ধ বন্ধ করা এবং তালিবানের সঙ্গে রাজনৈতিক নিস্পত্তিতে পৌঁছুনোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক ভাবে তালিবানের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করেছে। তিন মাস আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক বছর ধরে চলে আসা এই প্রচেষ্টা হঠাৎ বন্ধ করে দেন যখন আফগান রাজধানী কাবুলে এই বিদ্রোহীদের হামলায় অন্যান্যদের মধ্যে যুক্তরাষ্ট্রের একজন সৈন্য নিহত হয়।

আফগান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদ আজ দোহার ঐ বৈঠকে যুক্তরাষ্ট্রের আলোচকদের নেতৃত্ব দিচ্ছেন বলে যুক্তরাষ্ট্রের একটি সুত্র ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছে। ঐ সুত্র বলছে, এই বৈঠকে মূল আলোচ্য বিষয় হবে সহিংসতা হ্রাস করানো যার ফলে আফগানিস্তানের ভেতরে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা হতে পারে এবং অস্ত্র বিরতি সম্পন্ন করা যেতে পারে।

তবে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও নেটো বাহিনীর প্রাক্তন কমান্ডার তালিবানের সঙ্গে এমন কোন চুক্তি সম্পাদনের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন যাতে এই বিদ্রোহীরা দেশব্যাপী বৈরি কর্মকান্ড বন্ধ করতে এবং সহিংসতার মাত্রা হ্রাস করতে বাধ্য না হয়। ওয়াশিংটনে একটি পাবলিক ডিপলম্যাসি সংগঠন আয়োজিত গতকালের এক ভোজ সভায় অবসরপ্রাপ্ত এই চার তারকা জেনারেল এ রকম মন্তব্য করেন।

তিনি মনে করেন এ রকম একটা চুক্তি যার ফলে আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহার করে নেয়া যায় এবং নামমাত্র সন্ত্রাসবাদের নিন্দে করা হয় , তা তেমন টেকসই হবে না। তাই তিনি মনে করেন এতে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর নিরাপত্তা বিষয়ক স্বার্থ সংরক্ষিত হবে না ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com