সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বাংলাদেশর ৫০ বছর ও জাসদের ৫০ বছর উপলক্ষ্যে প্রস্তুতি সভা

  • আপডেট সময় শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ৯.০০ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।শুক্রবার সকালে জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদের আয়োজনে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে বাংলাদেশের ৫০ বছর ও জাসদের ৫০ বছর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১লা মার্চ সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাসদের পতাকা র‌্যালি’ জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ১লা মার্চ সোমবার সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পতাকা র‌্যালি বের হবে। বাংলাদেশের ৫০ বছর ও জাসদের ৫০ বছর উদযাপনে জাসদের দুই বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী কর্মসূচি হিসাবে ঢাকাসহ দেশের সকল জেলা-উপজেলায় জাসদ পতাকা র‌্যালি করবে। ১লা মার্চ ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে পতাকা র‌্যালি সফল করার লক্ষ্যে আজ শুক্রবার সকাল ১০ টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে জাসদ, জাতীয় শ্রমিক জোট, জাতীয় নারী জোট, জাতীয় যুব জোট ও বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) এর ঢাকা মহানগর কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়।

জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। সভায় বক্তব্য রাখেন মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নুরুল আখতার, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর হমান চুন্নু, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর পূর্ব কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাসদের সহ-সভাপতি ও জাতীয় নারী জোট নেত্রী উম্মে হাসান ঝলমল, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিম কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী, জাসদ কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, ঢাকা মহানগর পশ্চিম কমিটির সভাপতি মাইনুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী, ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, উত্তরের সাধারণ সম্পাদক এস এম ইদ্রিস আলী, পূর্বের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাতীয় কৃষক জোটের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম প্রমূখ। প্রধান অতিথির ভাষণে শিরীন আখতার এমপি বলেছেন, বাংলাদেশের ৫০ বছর ও জাসদের ৫০ বছর উদযাপনে জাসদের ২ বছরব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে জাসদ বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com