সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ইরানের মোকাবেলায় নতুন করে সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯, ১২.৩৩ এএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার বলেছে, ইরানের মোকাবেলায় নতুন করে সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে।মধ্যপ্রাচ্যের ওই এলাকায় ৫,০০০ থেকে ৭,০০০ সৈন্য মোতায়েন করা হতে পারে।
আন্ডার সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি জন রুড কংগ্রেসের সামনে বলেন,‘যুক্তরাষ্ট্র উদ্বেগের সঙ্গে ইরানের আচরণের প্রতি লক্ষ্য রাখছে।’
রুড সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিকে বলেন,আমরা অব্যাহতভাবে হুমকির পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখছি এবং দ্রুত সৈন্য মোতায়েনের সক্ষমতা আমাদের রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এএফপিকে বলেন,প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার মধ্যপ্রাচ্যে ৫,০০০ থেকে ৭,০০০ সৈন্য মোতায়েনের পরিকল্পনা বিবেচনা করছেন।
এই কর্মকর্তা কোথায় সৈন্য পাঠানো হবে এবং এর সময়সূচি সম্পর্কে নিশ্চিত করেননি।তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের স¦ার্থে ইরান সম্পৃক্ত গ্রুপের হামলার প্রেক্ষিতে ঝুঁকিপূর্ণ এলাকায় সৈন্য মোতায়েন করা হবে।
রুড কংগ্রেসে এক প্রশ্নের জবাবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত রিপোর্ট নাকোচ করেন।এই রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্র নতুন করে ১৪ হাজার সৈন্য মোতায়েনের কথা ভাবছে,এই সংখ্যা গত ছয় মাসে মোতায়েনের করা সৈন্য সংখ্যার সমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com