শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

শেরপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

  • আপডেট সময় রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১, ৮.০৬ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

বগুড়া জেলার শেরপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে উভয়গাড়ীর চালক হেলপারসহ ৬জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫জন।
হাইওয়ে পুলিশ ইন্সপেক্টর বানিউল আনাম জানান, নিহত বাস চালক ও হেলপারের নাম পাওয়া গেছে। এর হলো বাস চালক শেরপুর উপজেলার গোসাইপাড়ার শ্রী বাঘা ও হেলপার শেরপুরের ধনকুন্ডির মো. ইদ্রিস আলী। অণ্যদের পরিচয় জানা যায় নি।
এ ঘটনায় আহত হয়েছেন অনন্ত আরও ১৫ জন যাত্রী। তাদেরকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পৌরশহরের কলেজরোড নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের তাৎক্ষণিক পরিচয় মেলেনি।
এদিকে দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক মহাসড়কের মধ্যে উল্টে পড়ে থাকার কারণে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে মহাসড়কের উভয়পাশে অসংখ্য যানবাহন আটকে ৩ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে দেড় ঘন্টা প্রচেষ্টর পর পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরিয়ে ফেলার পর যান চলাচল স্বাভাবিক হয়।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়া দিকে আসা এসআর ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬০৯৯) উক্ত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৩-০০৫৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক-হেলপার ও ট্রাকের চালকসহ মোট ৬জন নিহত হন। সেইসঙ্গে আহত হন আরও ১৫জন যাত্রী। তাদেরকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লে¬ক্সে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি বলে জানান এই স্টেশন কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com