মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দিনাজপুরের ফুলবাড়ীতে ‘আমরা করব জয়’ অরাজনৈতিক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১, ৩.৪৮ পিএম
  • ৩০০ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফাউণ্ডেশনের সহযোগিতায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে গতকাল সোমবার ‘আমরা করব জয়’ নামের একটি অরাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডমূলক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

সকাল ১১ টায় স্থানীয় জিএম পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার প্রত্যয় নিয়ে গঠিত ‘আমরা করব জয়’ নামের সংগঠনের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের ছেয়ারম্যান ও সংগঠনের অন্যতম উপদেষ্টা মো. আতাউর রহমান মিল্টন। অনুষ্ঠানে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপুর সভাপতিত্বে এবং সংগঠনের অন্যতম সদস্য আশরাফ পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক।

এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হারুন উর রশিদ, সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সংগঠনের অন্যতম সদস্য আনন্দ কুমার গুপ্ত, সংগঠনের সংগঠক প্লাবন শুভ, সদস্য মাসুম পারভেজ শুভ, প্রিতম দাস প্রেমা, আমিনুল ইসলাম, শাহারিয়ার দিনার, মো. সাজ, তন্ময়, রাজিন, শর্মিলী ছন্দা, আসাদুজ্জামান আসাদ, মাহফুজা রহমান সীমা, সীমা আক্তার, মো. শাকিল প্রমুখ। শেষে আমরা করব জয় সংগঠনের উদ্যোগে এবং বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফাউণ্ডেশনের সহযোগিতায় উপজেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com